মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধু সেতুতে ৩ ঘণ্টা টোল আদায় বন্ধ,১৪ কিমি যানজট

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
অতিরিক্ত ঘনকুয়াশায় দুর্ঘটনা এড়াতে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে সব ধরণের যানবাহন পারাপার ৩ ঘণ্টা বন্ধ থাকার পর টোল আদায় শুরু করেছে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। রবিবার (১৮ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৪ টার পর থেকে টোল আদায় বন্ধ থাকে। পরে ঘনকুয়াশা কমে গেলে সকাল ৮ টার দিকে টোল আদায় শুরু হয়।এতে সেতুর পূর্ব পাড়ে ১৪ কিমি এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
এরআগে ভোর রাত ৪ টা থেকে সেতু দিয়ে যানবাহন পারাপার (টোল আদায়) বন্ধ থাকার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধৃ সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত উভয় পাশে যানবাহনের দীর্ঘলাইন হয়ে যায়। ফলে যানজট সৃষ্টি হয়। এতে অনেকটা দুর্ভোগ পড়েন যাত্রী ও চালকরা।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী জানান, অতিরিক্ত ঘনকুয়াশার কার‌ণে যানচলাচল ব্যবহৃত হচ্ছিল। ফলে সেতু উপর ও মহাসড়কে দুর্ঘটনা এড়া‌তে টোল আদায় বন্ধ রাখা হ‌য়ে ছিল। কুয়াশা ক‌মে যাওয়ায় সকাল ৮টার দিকে দৃ‌ষ্টিসীমা ৬০ মিটার অ‌তিক্রম কর‌লে টোল ফের আদায় শুরু হয়। এখন যানচলাচল স্বাভাবিক।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।