মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে রুপসী নান্দাইল সংকলনের প্রকাশনা উৎসব

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাশঁহাটি সাহিত্য ও লোকজ সংস্কৃতি সংঘের ২য় প্রকাশনা রুপসী নান্দাইলের প্রকাশনা উৎসব শনিবার (১৭ ডিসেম্বর) নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংঘের  সভাপতি প্রবীন শিক্ষাবিদ অধ্যাপক আফেন্দি নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে নান্দাইলের কবি, সাহিতেীক ও সাংবাদিকরা যৌথভাবে মোড়ক উম্মোচন করেন। সংঘের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ফখর উদ্দীন ভূইঁয়ার সঞ্চালনায় প্রকাশনা উৎসবে বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, লেখক ও কলামিস্ট সাইদুর রহমান, নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূইঁয়া, সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, লেখক কবি আবুল কালাম আকন্দ, ডাঃ বানু কুমার সেন, প্রধান শিক্ষক খায়রুল আলম, মোহাম্মদ হাবিবুল্লাহ, সাংবাদিক রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম শফিক, প্রভাষক এহসানুল হক তানভীর, মাওলানা হাবিবুর রহমান, সিনিয়র সাংবাদিক ইউসুফ আকন্দ মজিবুর, কামরুল হাসান রয়েল, সাময়িকি প্রকাশনা সম্পাদক কথা সাহিত্যিক হারুন অর রশিদ, সাংবাদিক মঞ্জুরুল হক ও ফরিদ মিয়া। অনুষ্ঠানের শুরুতে সম্পাদক পরিষদের আহবায়ক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবালের মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং মুরহুমের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়। উল্লেখ্য, বাশঁহাটি সাহিত্য ও লোকজ সংঘ প্রতিবছর “রুপসী নান্দাইল” নামে একটি সংকলন প্রকাশ করে থাকে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।