মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

লামায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
বান্দরবানের লামা মডেল গজালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এ  পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (১৭-২২)  অনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর)  সকাল ১০ টায় বর্ণিত অফিসের আয়োজনে টিটি এন্ড ডিসিস্থ গজালিয়া ইউনিয়ন স্বাস্থ্য  ও পরিবার কল্যাণ কেন্দ্র এ ফিতা কেটে শুভ উদ্বোধন করেন লামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দীন।
এ সময় সভাপতিত্ব করেন লামা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম। বিশেষ অতিথি হিসেবে অংশ কাউন্সিলর মোঃ বশির আহমদ, লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা, মা ও শিশু হাসপাতালের কো-অডিনেটর মংচিং প্রু মার্মা, সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা পাত্র প্রতিম মিত্র, সাকমো সাবরিনা তারানুম মেঘলাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রসংগত, ১৭ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এ সেবা ও প্রচার সপ্তাহ পালিত হবে। এতে মা ও কিশোরী সমাবেশ স্যানেটারি ন্যাপকিনও বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।