নওগাঁর আত্রাই উপজেলার মাঠে মাঠে এখন সরিষার ফুলের অপরূপ দৃশ্য। চারেদিকে উপজেলার মাঠগুলো সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মুখরিত আর হলুদ চাদরে ঢাকা। আর এই সময়কে কজে লাগিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় মৌচাষিরা ব্যস্ত সময় পার করছে সরিষার ফুল থেকে মধু সংগ্রহের কাজে। উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দাড়িয়াগাথী মাঠে মধু সংগ্রহ করতে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থেকে আসা মৌচাষি আমিরুল ইসলাম বলেন, তারা কয়েকজন মিলে মধু সংগ্রহ করতে এসেছেন। এই মধু সংগ্রহের কাজ নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে। এই বক্সগুলো সরিষার জমির পাশে সারিবদ্ধভাবে রাখা হয়। পাশাপাশি বক্সের ভেতর দেওয়া থাকে একটি রাণী মৌমাছি। এই রাণী মৌমাছির আর্কষণে মৌমাছি গুলো বক্স থেকে বাহির হয়ে সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করে আবার বক্সে ফিরে আসে। এদের প্রতিটা খামারে মৌমাছির বক্স রয়েছে দুই শতাধিক। প্রতি বক্সে মৌমাছি থাকে কয়েক হাজার। তাদের উপজেলার ৮টি ইউনিয়নে এই মধু সংগ্রহের কাজ চলছে। মৌচাষিরা জানান, প্রতিটা বক্স থেকে ৫ থেকে ৮ কেজি মধু পাওয়া যায়। এভাবে সকল বক্স থেকে প্রতি সপ্তাহে প্রায় ৮ থেকে ১২ মন মধু সংগ্রহ করে থাকে তারা। তিনি আরো বলেন, এবার আবহাওয়া ভাল থাকায় মধু সংগ্রহ হচ্ছে বেশ ভালো। বর্তমান প্রতি কেজি মধু বিক্রয় হচ্ছে ৪০০-৪৫০ টাকা কেজি। খাঁটি এবং দামে কম বলে চাহিদা অনেক বেশী। আশা করি এবার ভাল লাভোবান হবো। স্থানীয় কৃষক খাইরুল ইসলাম ও সুকুমার বলেন, আগে আমরা ভাবতাম এই মৌমাছির কারণে হয়তো সরিষার আবাদের আনেক ক্ষতি হতো। কিন্তু আমরা এই বিষয় দেখার পর আমাদের ধারনা পাল্টে গেছে। এই মৌচাষের কারণে এক দিকে যেমন মধু আহরণ হচ্ছে, অন্ন দিকে ফুলে পরাহায়নে ফলে সরিষার ফলনও ভালো হচ্ছে। বাগমারা থেকে মধু কিন্তে আসা মহিন বলেন, আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম চাষ করা খাঁটি মধু বিক্রয় করছে। তাই আমি এসে তাদের চাষ করার পদ্ধতি দেখে আমাকে অনেক ভালো লেগেছে। উপজেলা কৃষি কর্মকর্তা কে.এম কাউছার জানান, চলতি মৌসুমে উপজেলায় সরিষা আবাদের লক্ষ মাত্রা নিধারণ করা হয়েছিল ৩ হাজার ১০ হেক্টর। এছাড়া বক্স পদ্ধতি ব্যবহার করে সরিষা ফুল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ৯০০ টি বেশি বক্সের মাধ্যমে মধু সংগ্রহ করা হচ্ছে। তিনি আরো বলেন, সরিষা ফুল থেকে সংগ্রহ করা মধু গুনে মানে অনেক ভালো হয়। এবং সরিষা ক্ষেতে মৌমাছির বিচরণ থাকায় ফুলের পরাগায়নে সহয়তা হয়, স্বাভাবিকের চাইতে ফলনও হয় বেশি। আমরা কৃষকদের পরামর্শ ও উদ্বুদ্ধ করছি যাতে তারা সরিষা ক্ষেতে মৌবক্স স্থাপনের মাধ্যমে মৌচাষ করে আর্থিক ভাবে লাভোবান হতে পারে। এবং কৃষকরা আগ্রহ প্রকাশ করলে প্রয়োজনে তাদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে।
মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
আত্রাইয়ে সরিষা ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা
প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২