মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসুচি পালনের মাধ্যমে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়। একই সাথে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে ধারাবাহিকভাবে আটোয়ারী থানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, বিএনপি. জাতীয় পার্টি, জাসদ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রেস ক্লাব, এনজিও, বণিক সমিতি, যুব লীগ, ছাত্র লীগ সহ বিভিন্ন সংগঠন বিনম্র শ্রদ্ধার সাথে পুস্পস্তবক অর্পণ করেন। সাথে সাথে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন সহ বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করনের মাধ্যমে কর্মসুচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা। দিনব্যাপি অন্যান্য কর্মসুচির মধ্যে পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউটস ও গার্লসগাইড এর অংশ গ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং “ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তি সর্বোত্তম ব্যবহার” শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ছিল অন্যতম।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।