মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

মাদ্রাসা পরিচালনা কমিটিতে বিসিএস ক্যাডার অন্যজন মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়নে মাদ্রাসা পরিচালনা কমিটিতে সরকারি চাকরিরত বিসিএস ক্যাডার ও খুনের দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি দায়িত্বে থাকা নিয়ে ঐ এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে,  ঐতিহ্যবাহী সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান – নতুন বাজার ইসলামীয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে আছেন  মোঃ কবির হোসেন। তিনি একজন বিসিএস  শিক্ষা ক্যাডার হিসাবে সরকারি চাকরিতে কর্মরত অবস্থায়  কিভাবে একটি প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হলেন? অন্যজন
কমিটির ৭ নং সদস্য মোঃ হোসেন ড্রাইভার তিনি একজন খুনের মামলা মৃত্যুদন্ড সাজা প্রাপ্ত পলাতক আসামী ও ৮ নং অবিভাবক সদস্য – মোঃ বদিউল আলম তিনি ঢাকায় একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন  বলে যানা গেছে, ৬ নং সদস্য মোঃ দিদার হোসেন কুমিল্লায় চাকরি করে বলে জানান এলাকাবাসী। এদিকে কমিটির সভাপতি ও সদস্য গন এলাকায় কেউ বসবাস না করেও  কিভাবে একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও অবিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন এই নিয়ে এলাবাসীর ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকা বাসীর দাবি তুলেন,  নতুন বাজার ইসলামীয়া দাখিল মাদ্রাসার নতুন কমিটিকে নতুন করে সাজিয়ে  উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন করতে সবাই কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।