মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

শার্শায় মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

মহান বিজয় দিবস যথাযথ ভাবে উদযাপন উপলক্ষে যশোরের শার্শায় বঙ্গবন্ধুর ম্যূরাল ও শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেছেন উপজেলার বিভিন্ন সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠান। এর আগে বিজয়ের ৫২ বছর পূর্তিতে দিবসের প্রথম প্রহর শুক্রবার ভোর সাড়ে ৭টার সময় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্যেদিয়ে দিবসটির কর্মসুচি শুরু হয়।

সকাল ৮ টায় উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পার্ঘ্য অর্পণ উপজেলা প্রশাসন। এসময় উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম,শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান,বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান,উপজেলা প্রকৌশলী এস,এম মামুন, উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল,উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি)’র কর্মকর্তা আবু বিল্লাল,সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হোসেন, আইসিটি অফিসার শুভেন্দু হালদার,সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

একে একে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সরকারি- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ। পরে এক বিজয় র‌্যালীতে স্থানীয় সকল শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা অংশ গ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।