মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে মহান বিজয় দিবস পালিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

ঐতিহাসিক মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে সূর্যোদ্বয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির পর শহীদ স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস কর্মসূচীর শুভ সূচনা করা হয়।

আজ শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচীতে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদ সদস্য গাইবান্ধা-৩ এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি। এরপর আওয়ামীলীগের পক্ষে দলীয় নেতৃবৃন্দ,উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ ,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম , উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, সহকারি কমিশনার ভুমি, প্রানী সম্পদ অফিসার, পৌরসভার পক্ষে মেয়র গোলাম সারোয়ার বিপ্লব ও পৌর স্টাফ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সম্মানিত সদস্যবৃন্দ, জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা এর নেতৃত্বে থানা পুলিশের পক্ষে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, ইন্সপেক্টর তদন্ত দিবাকর অধিকারী সহ থানা পুলিশের একটি টিম, উপজেলা আওয়ামীলীগ এর পক্ষে সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের নেতৃত্বে আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীগণ, মহিলা আওয়ামীলীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনুর নেতৃত্বে মহিলা আওয়ামীলীগ নেত্রীগণ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আশরাফুল ইসলাম তিতাসের নেতৃত্বে জোটের নেতৃবৃন্দ, প্রেসক্লাব ও রিপোর্টাস ইউনিটির নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের টিম, পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্রের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীগণ ,জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সরোয়ার কবির মজনু ও সহ সভাপতি মাসুদ পোদ্দারের নেতৃত্বে শ্রমিকগণ, সাংবাদিক আশরাফুল ইসলাম ও রবিউল ইসলাম লিয়াকতের নেতৃত্বে পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজ এর নেতৃবৃন্দ। এছাড়াও জাতীয়পার্টির নেতাকর্মী, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ, উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন গুলোর পাশাপাশি বিশ্ব সাহিত্য কেন্দ্র, আনসার ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ হতে পৃথক পৃথক ভাবে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও ১৫ আগস্টের শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাজা।

এরপর পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সালাম গ্রহন করেন এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। এরপর ডিসপ্লে প্রদর্শন ও খেলাধুলা শেষে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের ও শহীদ বীরমুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধণা প্রদান করা হয়।

এছাড়াও ধর্মীয় উপসানালয়ে দোয়া ও এতিম খানায় উন্নতমানের খাবার বিতরণ, প্রীতি ফুটবল ম্যাচ, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।