বাসাইল উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে বিভিন্ন অনুষ্টান মালার মধ্য দিয়ে ৫২তম মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। শুক্রবার সুর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন মাধ্যমে দিবসের শুভ সুচনা হয়। সকাল সাড়ে আটটায় উপজেলা কেন্দ্রীয় মাঠে আনুষ্টানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, যেমন খুশি তেমন সাজ, ক্রীড়া প্রতিযেগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান। দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার সভাপতিত্বে এবং বাসাইল উপজেলা ইফার ফিল্ড সুপারভাইজার মোঃ রাসেল আহমেদ পরিচালনায় আলোচনা সভায় অতিথি ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ওলিদ ইসলাম, বাসাইল উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদত হোসেন খান, বাসাইল থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, বাসাইল জাবেদা রুবিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মশিউর রহমান খান আপেল । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাসাইল উপজেলার ইফার মডেল কেয়ারটেকার মোঃ রাশেদুল ইসলাম, সাধারণ মডেল কেয়ারটেকার মোঃ ইয়াছিন আলী খান প্রমূখ।
মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
বাসাইল উপজেলা ইফার উদ্যোগে বিজয় দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২