মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি টিটু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন টাঙ্গাইল- ৬, আসনের সংসদ সদস্য  আহসানুল ইসলাম টিটু।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল হতে দিনব্যাপী উপজেলার পাকুটিয়া, মোকনা, মামুদনগর, সহবতপুর ইউনিয়নে অসহায় শীতার্তদের মাঝে এ কম্বল বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, জেলা পরিষদ সদস্য মো. শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বক্কর, গয়হাটা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শামসুল হক, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান মো. শাহীদুল ইসলাম অপু সহ সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, দলীয় নেতাকর্মী, গণমাধ্যম কর্মী ও  বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কম্বল বিতরণ কালে সাংসদ আহসানুল ইসলাম টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন দূর্যোগ মোকাবেলায় আমাদের সরকার সদাপ্রস্তুত। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে কম্বল বিতরন করা হবে। তিনি আরো জানান, বর্তমান সরকার উন্নয়নের সরকার, যে সকল উন্নয়ন কাজ চলছে সবই দৃশ্যমান। যে সকল উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে নাগরপুরের দৃশ্যপট বদলে যাবে ইনশাআল্লাহ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।