মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

ভূঞাপুরে প্লাস্টিকের বস্তায় ভারতীয় মোড়ক ব্যবহার করে দেশীয় চাল বিক্রি
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যবসায়ীকে জরিমানা

ভারতীয় মোড়ক ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্লাস্টিকের বস্তায় দেশীয় চাল মজুদ রেখে বিক্রি করে আসছেন টাঙ্গাইলের ভূঞাপুরে কিছু অসাধু চাল ব্যবসায়ীরা। এমন অভিযোগে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দাসী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি। এতে বেলাল নামে এক চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয়রা জানান, গোবিন্দাসী বাজারে দীর্ঘদিন ধরে কিছু অসাধু চাল ব্যবসায়ীরা দেশীয় চাল ভারতীয় মোড়ক ব্যবহার করে প্লাস্টিকের বস্তায় চাল মজুদ করে কাটারিভোগ নামে বিক্রি করে আসছে। প্রতিটি বস্তায় চাল উৎপাদন ২০১৭ সাল লেখা রয়েছে। মানুষের সাথে প্রতারণা করে দেশীয় চাল ভারতীয় মোড়কে বিক্রি করায় প্রশাসনকে অবহিত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বাজারে অভিযান করে চাল ব্যবসায়ী বেলালকে জরিমানা করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে গোবিন্দাসী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এতে ভারতীয় মোড়ক ব্যবহার করে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দকৃত চালগুলো মিলে দেয়ার জন্য বলা হয়েছে। বাজারে নিয়মিত মনিটরিং করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।