মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় পরিবার কল্যাণ সেবা ও প্রচারের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

“সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃ স্বাস্থ্যের হবে উন্নতি” এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় ১৭ডিসেম্বর থেকে ২২ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম রঞ্জন হালদারের সভাপতিত্বে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন পরিবার কল্যাণ পরিদর্শিকা ফিরোজা জাহান মিলি, অফিস সহকারী পল্লব চন্দ্র ভক্ত, ইউনিয়ন পরিদর্শক নাজমুল ইসলাম, প্রিন্স ওঝা, সুশান্ত দাস, পরিমল রায়, সঞ্জয় ঢালী, দাই নার্স মুক্তা খানম, ফাতেমা বেগম, দোলা রায়, সবিতা মন্ডল প্রমুখ।

শেষে ১৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ে পৌঁছানোর আহবান জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।