বরিশালের আগৈলঝাড়ায় জমিতে কাজ করতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিজ জমিতে কাজের সময় হাঁটু পানিতে ডুবে মারা যাওয়া ওই কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আগৈলঝাড়া থানার দ্বায়িত্বপ্রাপ্ত ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার দত্তেরাবাদ গ্রামের মৃত হাচেন আলী হাওলাদারের ছেলে দুই সন্তানের জনক এনামুল হাওলাদার (৩৫) বুধবার বিকেলে বাড়ির পাশেই নিজের জমিতে কাজ করছিলেন। সন্ধ্যা হয়ে গেলেও এনামুল বাড়ি না ফেরায় তাকে খুজতে বের হলে স্থানীয়রা এনামুলকে জমির হাঁটুপানিতে পরে থাকতে দেখে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। ডা. ফারহানা ইসলাম জানান, এনামুল মৃগী রোগে আক্রান্ত ছিল। মৃগী রোগে আক্রান্ত এনামুল পানিতে পরে আর উঠতে পারেনি, জমির হাটু পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় জমির হাটু পানিতে কৃষকের মৃত্যু
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২