মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ ও এডভোকেসি সভা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
“সময়মত নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে” টাঙ্গাইলেরের গোপালপুরে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ এবং প্রচার ও এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

১৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ। উক্ত সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন মাঠ পর্যায়ে পরিবারে কল্যাণে কাজ করবে ও সেবা প্রদান করবে। উক্ত অনুষ্ঠানে পরিবার পরিকল্পনার সদ্য নিয়োগপ্রাপ্ত ১৫ জন মাঠ কর্মীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
(১৪ ডিসেম্বর) বুধবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ও এডভোকেসি সভ অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার আলিম আল রাজী এর সভাপতিত্বে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ মল্লিক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. রূপা জান্নাত রিয়া, পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডা. সোনিয়া আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা, উপজেলা সমাজসেবা অফিসার মো. এখলাসউদ্দিন, আরো উপস্থিত ছিলেন  পরিবার পরিকল্পনা বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।