মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ছোঁয়াকে সংবর্ধিত করলো আচারগাঁও ইউনিয়নের পরিষদ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৯নং আচারগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগ বিবিসি’র জরিপে ১০০ অনুপ্রেরণাদায়ী নারীর তালিকায় স্থান পাওয়া মোছাঃ সানজিদা আক্তার ছোঁয়াকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় ইউনিয়ন পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আচারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিসি’র জরিপে ১০০ অনুপ্রেরণাদায়ী নারীর তালিকায় ২১তম স্থান অর্জনকারী মোছাঃ সানজিদা ইসলাম ছোঁয়া, ছোঁয়ার পরিবারের সদস্যবৃন্দ, ইউনিয়নের সদস্যগন,  সাংবাদিক আলম ফরাজি, সাংবাদিক রমেশ কুমার পার্থ, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় সানজিদা ইসলাম ছোঁয়া সাফল্য অর্জনে গর্বিত হয়ে এলাকাবাসী সংবর্ধিত করায় আয়োজকদের ধন্যবাদ জানান।
এর আগে সানজিদা ইসলাম ছোঁয়াকে গুরুদয়াল সরকারী কলেজের অধক্ষ্য ও ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।