মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

মোএনগেজের ইনসাইটস-লেড এনগেজমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করছে ফ্লাইট এক্সপার্ট

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

নিজেদের কৌশলগত অংশীদার হিসেবে ইনসাইটস-লেড এনগেজমেন্ট প্ল্যাটফর্ম মোএনগেজ-কে বেছে নিয়েছে ফ্লাইট এক্সপার্ট। ঢাকায় অবস্থিত প্রধান কার্যালয় থেকে পরিচালিত প্রতিষ্ঠানটির উদ্দেশ্য হল সব টাচ পয়েন্টে গ্রাহকদের চাহিদা অনুযায়ী তাদের যোগাযোগের সুযোগ ও সেবার অভিজ্ঞতা দেওয়া।

গ্রাহকদেরকে স্বাচ্ছন্দ্যপূর্ণ ফ্লাইট ও হোটেল বুকিং অভিজ্ঞতা প্রদান করা, তাদের সাথে যোগাযোগ বাড়ানো ও বিভিন্ন চ্যানেলের মধ্যে যাত্রা অপটিমাইজ করার জন্য ফ্লাইট এক্সপার্ট-এর প্রয়োজন হয় একটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্ল্যাটফর্ম, যেটি মোএনগেজ প্রদান করতে সক্ষম।
২০১৬ সাল থেকে ভ্রমণকারীদের স্বাচ্ছন্দ্যপূর্ণ অভিজ্ঞতা দিয়ে আসছে ফ্লাইট এক্সপার্ট। এটির স্বত্বাধিকারী কোম্পানি মক্কা গ্রুপ ৩০ বছর ধরে ব্যবসা পরিচালনা করছে। ফ্লাইট এক্সপার্ট বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ অনলাইন ট্রাভেল এজেন্সি। ইতোমধ্যে এটি বাংলাদেশের ভ্রমণকারীদের আস্থা ও সুনাম অর্জন করেছে।

ফ্লাইট এক্সপার্ট-এর সিএমও আবদুল গণি মেহেদী বলেন, “মোএনগেজ-এর ইনসাইটস-লেড এনগেজমেন্ট প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টকে নানা চ্যানেলের মাধ্যমে একটি গ্রাহকবান্ধব, ব্যক্তিগত চাহিদা কেন্দ্রিক ও আনন্দদায়ক অভিজ্ঞতা দিতে সাহায্য করবে। মোএনগেজ-এর মালিকানাধীন ও চালু করা পুশ-ডেলিভারি প্রযুক্তি, পুশ অ্যামপ্লিফিকেশন® -এর পাশাপাশি ওয়েবসাইট থেকে ফ্লাইট বুকিং বাড়াতে আমরা অন-সাইট মেসেজিং, সেগমেন্টেশন, অ্যানালিটিক্স, ইউজার জার্নি এবং ইমেইলের সুবিধা ব্যবহার করবো।”

বাংলাদেশে মোএনগেজ-এর প্রথম গ্রাহক হিসেবে ফ্লাইট এক্সপার্ট এই প্ল্যাটফর্মের ওপর আস্থা রেখেছে। এর ফলে বিশ্বে মোএনগেজ-এর উপর আস্থা রাখা ব্র্যান্ডের ক্রমবর্ধমান তালিকায় যুক্ত হলো প্রতিষ্ঠানটি।

এই পার্টনারশিপ নিয়ে মোএনগেজ-এর অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট, আইএমইএ শিভাঙ্গি বোঘানি বলেন, “ফ্লাইট এক্সপার্ট আমাদের সাথে যুক্ত হওয়ায় আমরা আনন্দিত। এর মাধ্যমে আমরা এই অঞ্চলে আমাদের উপস্থিতি জোরদার করার সাথে সাথে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ও কার্যকর অনলাইন ট্রাভেল এজেন্সিকে টেকসই প্রবৃদ্ধি অর্জনেও সাহায্য করতে পারবো। ফ্লাইট এক্সপার্ট-এর সাথে কাজ করার জন্য আমরা মুখিয়ে আছি। গ্রাহক ও সেবার মানকে অগ্রাধিকার দিয়ে, গ্রাহক আচরণ সম্পর্কে গভীর বিশ্লেষণ প্রদান করে তাদের আনন্দদায়ক ও ব্যক্তিগত চাহিদা কেন্দ্রিক অভিজ্ঞতা প্রদান করতে তাদের সাহায্য করতে পারবো বলে আমরা আশাবাদী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।