বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম ইউসুফ হোসেন মোল্লার ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্দ্যোগে স্মরণসভা ও রুহের মাগফিরাত কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে গৈলা বাজারে গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে স্মরণ সভায় আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম ইউসুফ মোল্লার স্মৃতিচারণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
স্মরণসভায় দলের নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধি, সাধারণ মুসুল্লি ও বাজারেরর ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।
মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়া আওয়ামী লীগ সাবেক সভাপতি ইউসুফ মোল্লাসহ আ’লীগ নেতৃবৃন্দর স্মরণসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২