মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় বিনম্র শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল এগারোটায় উপজেলা আওয়ামী কার্যালয় থেকে শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় অফিসের সামনে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে কার্যালয়ের সামনে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
অন্যান্যদের মধ্যো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা আবু তাহের মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম হেমায়েত উদ্দিন, আব্দুস সাত্তার মোল্লা, জেলা পরিষদ সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা এ্যাডভেকেট রনজিত কুমার সমদ্দার, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জসীম সরদার, আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু, উপজেলার যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিরা।
অন্যদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ অডিটরিয়মে উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতসহ উপজেলা ও থানার কর্মকর্তাগন। আলোচনাসভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।