মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধ শীর্ষক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
স্টারগেটিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন্টারগেশন অফ পপুলারেশন এন্ড ডেভেলপমেন্ট ইসূজ (এসপিসিপিডি) এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধ শীর্ষক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
আজ মঙ্গলবার দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি।
৩১ গাইবান্ধা -৩ পলাশবাড়ী সাদুল্যাপুর আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপির সভাপতিত্বে এ পরামর্শ মূলক কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি।
জাতীয় সংসদের সিনিয়র সহকারি সচিব ও স্পিকারের একান্ত সচিব কামাল বিল্লাহ ও পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের যৌথ পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী প্রফেসর আ ফ ম রুহুল হক এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা, বীরমুক্তিযোদ্ধাগণ, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ, ইমাম, পুরোহিত, কাজী, বিবাহ নিবন্ধক, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থীরাসহ বাল্য বিবাহের শিকার ভুক্তভোগীগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ ।
কর্মশালায় বক্তারা, কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্য বিবাহ রোধে করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।