মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

লামায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
“সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থের হবে উন্নতি” এ স্লোগানকে সমুন্নত রেখে বান্দরবানে লামা উপজেলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর, ২২ ইং) বেলা ১১ টায় কার্যালয়ে লামা উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লামার পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম।
এতে সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও নারীনেত্রী ফাতেমা পারুল। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লামা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ,সহকারি পরিবার পরিকল্পনা পরিদর্শক শামসুন নাহার লিপি,পার্থ প্রতিম মিত্র, পৌর কাউন্সিলর মরিয়ম বেগম,শাকেরা বেগম,ডাঃ জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যম ব্যক্তিত্ব।
প্রসংগত, আগামী ১৭-২২ ডিসেম্বর, ২২ ইং, লামা উপজেলায় বিভিন্ন স্তরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালিত হবে।
সেক্ষেত্রে উল্লেখযোগ্য দিকগুলো হলোঃ পরিবার পরিকল্পনা সেবা,স্বাভাবিক ও জরুরি প্রশব সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, গর্ববতী সেবা,নবজাতক ও শিশু সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা,কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি সেবাসমূহ দেওয়া
হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।