মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

“ সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৩ ডিসেম্বর) সকালে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সভা অনিুষ্ঠিত হয়। আগামী ১৭ থেকে ২২ ডিসেম্বর ২০২২ সপ্তাহব্যাপি পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহ যথাযথভাবে উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ রায়। প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে এবং পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপনে সফলতা ও স্বার্থকতা অর্জনে করণীয় সম্পর্কে পরামর্শমুলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর। আরো বক্তব্য রাখেন, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেস ক্লাবের সম্পাদক এ রায়হান চৌধুরী প্রমুখ। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ রায় বলেন, মাতৃস্বাস্থ্যের উন্নয়ন ও মাতৃমৃত্যু হ্রাস বর্তমান সরকারের অন্যতম অঙ্গিকার। এছাড়াও সভায় পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।