টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে নির্দিষ্ট আসন নির্ধারণ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন। গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল থেকে তিনি এ কার্যক্রম চালু করেছেন।উপজেলা প্রশাসনের এমন ব্যতিক্রমী উদ্যোগে সন্তুষ্ট বীর মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বেলাল হোসেন বলেন,নবাগত জেলা প্রশাসকের নির্দেশনায় বীর মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সন্মানে আমার পাশেই দুটি আসন নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, টাঙ্গাইলের ৩৮তম জেলা প্রশাসক হিসেবে জসীম উদ্দীন হায়দার যোগদান করে মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আসন রাখার জন্য জেলার সকল ইউএনও এবং এসিল্যান্ডদের নির্দেশনা দেন।