মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

গোবিন্দগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ হানাদার মুক্তদিবস পালন করা হয়েছে।

১২ ডিসেম্বর সোমবার দলীয় কার্যালয়ের সামনের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পন করে হানাদার মুক্ত দিবসের  শুভ সুচনা করে উপজেলা আওয়ামীলীগ। এরপর দলীয় কার্যালয়ে অনুুষ্ঠিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন  চৌধুরী।

গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক রোকনুজ্জামান বুধু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু, আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা কাজী সাদেক, সিনিয়র সহ সভাপতি প্রধান জাকারিয়া ইসলাম জুয়েল, সহসভাপতি অধ্যক্ষ আনারুল ইসলাম বিরু,যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, সাবেক সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু,কাজী সাকোয়াত হোসেন,সাবেক দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খান নুনু প্রমূখ।

এ ছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পন করেন। প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু।

হানাদার মুক্তদিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন সামাজিক রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক কর্মসুচী পালন করেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।