মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ২ নারীকে মারপিট

প্রকাশিত হয়েছে- সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
যশোরের অভয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ২ নারীকে মারপিট করা অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে উপজেলার পোতপাড়া গ্রামের রসুল সরদারের বাড়ীতে ঘটনাটি ঘটেছে। জানা গেছে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পোতপাড়া এলাকায় হাতুড়ী দিয়ে পিটিয়ে ২ নারীকে হাসপাতালে পাঠিয়েছে নাজমুল সরদার ও  তার সহযোগিরা। আহতরা হলেন পোতপাড়া গ্রামের রেহেনা বেগম ও তার পুত্রবধূ নার্গিস বেগম। তাদেরকে পিটিয়ে হাত পা ভেঙ্গে দিয়েছে ভুগিলহাট গ্রামের হাসান সরদারের ছেলে নাজমুল আসলাম ও তাদের সহযোগিতারা। এব্যাপারে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগসুত্রে জানা যায়, নাজমুল সরদার ২ বছর আগে রেহেনার কাছ থেকে ২ লাখ টাকা ধার নেয়। পরে সেই ধারের টাকা পরিশোধ না করে টালবাহানা করতে থাকে।  এরই সুত্র ধরে গত রোববার নাজমুল সরদারের মায়ের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয় রেহেনা বেগম। এঘটনা জানতে পেরে সোমবার সকালে নাজমুল সরদার স্বদলবলে এসে বাড়ি ভাঙচুর করতে থাকে। এরপর রেহেনা বেগম তার পুত্রবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেয়। এসময় তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভুক্তভোগী রেহেনা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, সম্পুর্ন অন্যায়ভাবে আমার ও আমার বউমার উপর হামলা করে হাত পা ভেঙ্গে দিয়েছে। আমি এঘটনার সুষ্ঠু তদন্তপুর্বক বিচার ও শাস্তি চাই। এব্যাপারে জানতে অভিযুক্ত নাজমুল সরদারকে ফোন করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।