মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

উৎসবমুখর পরিবেশে নাগরপুর উপজেলায় বিকেডিএ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
বাংলাদেশের শিক্ষা বিস্তারে কিন্ডারগার্টেন স্কুলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। টাঙ্গাইলের নাগরপুরেও কিন্ডারগার্টেন স্কুলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এরই ধারাবাহিকতায় আজ নাগরপুরে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির তত্ত্বাবধানে বিকেডিএ বৃত্তি পরীক্ষা’২২ অত্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
উক্ত বৃত্তি পরীক্ষার প্রণয়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি ও বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক, সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উদীয়মান তরুণ শিক্ষক নেতা মো: গোলাম মোস্তফা গোলাম।
 সকাল ১১ টায় পরীক্ষা শুরুর পূর্বে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি ও বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলার শাখার সম্মানিত সভাপতি মীর ওবায়েদ হোসেন এর সভাপতিত্বে উপস্থিত সকল কিন্ডারগার্টেন স্কুল এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং বৃত্তি পরীক্ষায় দায়িত্ব পালনকারী কক্ষ পরিদর্শকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের মেধাবী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। আজকের বৃত্তি পরীক্ষায় প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে। প্রত্যেকটি শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে একটি উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। পরীক্ষাটির সফলতার জন্য আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য।
উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন প্রতিষ্ঠানে এর প্রতিষ্ঠাতা ও পরিচালকগণ কক্ষ পরিদর্শকদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
 এ সময়  উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সহ-সভাপতি আহসানুজ্জামান মুকুল, যুগ্মসাধারণ সম্পাদক আফতাব উদ্দিন আপন, সহ-সাধারণ সম্পাদক ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কাজী মোস্তফা রুমি, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল মোল্লা, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম সহ সমিতির অন্তর্ভুক্ত সকল কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক বৃন্দ।
এরপরে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সভাপতি মীর ওবায়েদ স্কুল এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মীর ওবায়েদ হোসেন উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা পর্বটি শেষ করেন।
এরপর সকাল এগারোটা হতে দুপুর একটা পর্যন্ত অত্যন্ত সুন্দর ও সুশৃংখলভাবে উক্ত বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।