মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

সুন্দরগঞ্জে সরকারি বরাদ্দে কোটা আরোপের প্রতিবাদে মেম্বার এসোসিয়েশনের মানববন্ধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সমস্ত অনুদানে নীতি বহির্ভূতভাবে কোটা ও বিভিন্ন  পার্সেন্ট আকারে কর্তনের প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে ইউপি মেম্বার এসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ২টার দিকে বঙ্গবন্ধু চত্বরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কর্তৃক সমস্ত সরকারি বরাদ্দে হস্তক্ষেপের প্রতিবাদে ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন- মেম্বার এসোসিয়েশনের সভাপতি আনারুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক রানু মিয়া, দহবন্দ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান স্বপন কান্ত বর্মণ, ইউপি সদস্য মশিউর রহমান, মাসুদ রানা, নুরুজ্জামান মুন্সী, শামীম মিয়া, সংরক্ষিত নারী ইউপি সদস্য ফরিদা পারভীন, তাহেরা বেগম প্রমুখ।
এসময় বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার অস‍ৌজন‍্যমূলক আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের বিধি মোতাবেক বিভিন্ন বরাদ্দ দেওয়ার জোরদাবি জানান। তারা বলেন, ‘ভিজিএফ,  ভিডাব্লিউবি, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ভাতা, ৪০ দিনের কর্মসূচিসহ বিভিন্ন অনুদানে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কর্তৃক কোটা আরোপ এবং পার্সেন্ট হস্তক্ষেপ বিধি বহির্ভূত। তাই আমরা সকল ইউপি সদস্যবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সকল কোটা বাতিল করে বিধি অনুযায়ী বিভিন্ন অনুদান ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়নের জন্য সহযোগিতা আশা করছি।’

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।