মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বাসাইলে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
ডিজিটাল বাংলাদেশ হবে, বঙ্গবন্ধুর সোনার বাংলা” এই শ্লোগান নিয়ে টাঙ্গাইলের বাসাইলে “ডিজিটাল বাংলাদেশ দিবস”-২০২২ উদযাপন করা হয়েছে।সোমবার( ১২ ডিসেম্বর) সকালে এ দিবস পালন করা হয়।
ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাসাইল উপজেলা প্রশাসনের আয়োজনে , তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় আয়োজিত এ দিবসে র‌্যালী পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা।
এসময় বক্তব্য করেন বাসাইল পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ,বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান,বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,হাবলা ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম,ফুলকি ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আলম বিজু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা প্রাথমিক  শিক্ষা অফিসার সনান্দ পাল, যুবউন্নয়ন কর্মকর্তা মো.হযরত আলী,
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা  জাকির হোসেন অনুষ্ঠান শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।