মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত, একমাসেও লাশ আসেনি

প্রকাশিত হয়েছে- সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত রেমিটেন্সযোদ্ধা বরিশাল শহরের বাসিন্দা কাওসার হোসেন নিলয়ের (২৫) লাশ গত একমাসেও দেশে আসেনি। ফলে চরম হতাশাগ্রস্থ হয়ে পরেছেন নিহতের স্বজনরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর বেলতলা এলাকার বাসিন্দা মৃত আব্দুল মালেক বেপারীর ছেলে কাওসার হোসেন নিলয় সংসারের অভাব দূর করে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে চলতি বছরের ৭ এপ্রিল সৌদি আবরে পারি জমান। সেখানকার একটি কোম্পানিতে চাকরিতে যোগদান করেন কাওসার। এরপর বাংলাদেশে পরিবারের সাথে যোগাযোগ রক্ষা করাসহ মাসিক খরচ নিয়মিত পাঠিয়ে আসছিলেন। এরমধ্যে গত ১০ নভেম্বর তার (কাওসার) মৃত্যুর খবরে স্বজনদের মধ্যে ঘোর অন্ধকার নেমে আসে।

সোমবার সকালে নিহতের ভাতিজা আবির মাহামুদ জানান, গত ১০ নভেম্বর সৌদিআরবের আলভিসা শহর থেকে প্রাইভেটকারযোগে যাচ্ছিলেন কাওসার। এসময় অপরএকটি বেপরোয়াগতির প্রাইভেটকার এসে তার চাচা কাওসারের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনায়পতিত হয়ে ঘটনাস্থলেই কাওসারের মৃত্যু হয়। ওইদিনই সৌদিআরব থেকে কাওসারের মৃত্যুর খবর আসে।

তিনি আরও জানান, কাওসারের মৃত্যুর একমাস পরেও লাশ বাংলাদেশে না আসায় তারা চরম হতাশাগ্রস্থ হয়ে পরেছেন। দ্রুত কাওসার হোসেন নিলয়ের লাশ ফিরে পেতে তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।