মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারী উপজেলা আইন-শৃক্সখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন-শৃক্সখলা কমিটির মাসিক সভা সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলাকার আইন-শৃক্সখলা পরিস্থিতির উপর গুরুত্বারোপ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, বালাপাড়া বিওপি’র বিজিবি কোম্পানী কমান্ডার বজলুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদা বেগম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম ,ইউপি চেয়ারম্যনগণ সহ কমিটির অন্যান্য সদস্যগণ। বক্তাগণ বলেন, ভারতের তৈরী মাদক দ্রব্য সীমান্ত অতিক্রম করে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। উপজেলার সীমান্তবর্তী এলাকাসমুহ মাদকে সয়লাব হয়েছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে না পারলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। মাদক ছাড়াও সভায় চুরি, ছিনতাই, বাজারের শৃক্সখলা রক্ষা,মটর সাইকেল চালানোর সময় হেলমেড ব্যবহার নিশ্চিত করণ, নারী নির্যাতন সহ অনেক ফলপ্রসু আলোচনা সহ সিদ্ধান্ত গ্রহন করা হয়। আটোয়ারী উপজেলাকে সকল প্রকার অপরাধ নিয়ন্ত্রণে রাখতে আইন শৃক্সখলা রক্ষাকারী বাহিনীকে আন্তরিকতার সাথে সহযোগিতা করার আহবান জানান সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।