মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ইসলামপুরে অভ্যন্তরীন আমন ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন 

প্রকাশিত হয়েছে- সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
“শেখ হাসিনা বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ “এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুরে ২০২২-২০২৩ অর্থ বছরের অভ্যন্তরীন আমন ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার(১২ ডিসেম্বর) সকালে  উপজেলা খাদ্য গুদামে এ সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল।
উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুঃ তানভীর হাসান রুমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ শামসুল হক,খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম,অটো রাইস মিলের সভাপতি আমিরুল ইসলামসহ আরও অনেকেই।
জানা যায়, চলতি মৌসুমে ৪২ টাকা দরে ( প্রতি কেজি) ২৫শ ৩৭ মেট্রিক টন চাল, ২৮ টাকা ধরে  প্রতি কেজি দরে ৫শ ৩৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। একজন  কৃষক ৩ টন মেট্রিক টন ধান সর্বোচ্চ  গুদামে বিক্রি করতে পারবে।
এ ধান-চাল সংগ্রহ অভিযান ১৭ নভেম্বর ২০২২ থেকে আগামী ২৮ ফেব্রুয়ারী ২০২৩ পর্যন্ত চলমান থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।