মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

রামগড় পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশিত হয়েছে- সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

খাগড়াছড়ির রামগড় পৌরসভায় নতুন কোনো কর ছাড়াই পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) পৌরসভা প্রঙ্গনে ২৬ কোটি ৪৪ লাখ ৪৯ হাজার ৩৯৩ টাকার এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রফিকুল আলম কামাল। বাজেটে রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৩ কোটি ১৯ লাখ ২৩ হাজার টাকা এবং উন্নয়ন খাতে সরকারী ও বিশেষ আয় ধরা হয়েছে ২৭ কোটি টাকা এরমধ্যে প্রান্তিক জের ৪ কোটি ৩১ লাখ ২৮ হাজার টাকা। পৌরসভার উন্নয়ন, বেতন সহ সব খাতে মোট আয়ের সব টাকা ব্যয় দেখানো হয়েছে। বাজেট বক্তব্যে পৌর মেয়র জানান, ৩ কোটি ৪১ লাখ টাকা ঋণ নিয়ে তিনি একবছর আগে দায়িত্ব গ্রহণ করেন। ধাপে ধাপে পৌরসভার আয় দিয়ে তিনি এপর্যন্ত ঋণ পরিশোধ করেছেন ৫০ লাখ টাকার বেশি। পাশাপাশি চলমান রয়েছে উন্নয়নমূলক কাজ। তিনি আরও বলেন, পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মান সম্পন্ন সেবা দেওয়ার লক্ষ্য রেখে এ বাজেট করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ৪৩ বিজিবি রামগড় জোন অধিনায়ক লে. কর্ণেল মো: হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী,রামগড় কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত,সাবেক সাংসদ একেএম আলীম উল্যাহ, উপজেলা আ.লীগ সভাপতি মোস্তফা হোসেন, ওসি মো: মিজানুর রহমানসহ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।