মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
নওগাঁর সাপাহারে ২ হাজার ৭ শত ১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
 ১২ ডিসেম্বর  সোমবার সকাল সাড়ে ১১ টার সময়   সাপাহার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা কৃষি অফিস চত্বরে  ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির মাধ্যমে ধান বীজ  উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে  ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন,  উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন, কৃষি অফিসার মনিরুজ্জামান টকি,কৃষি সম্প্রসারণ অফিসার শামসুন্নাহার,সহকারি উদ্ভিদ আতাউর রহমান সেলিম সহ উপজেলার  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী ও কৃষকগণ উপস্থিত ছিলেন।
 ১ হাজার ৫ শত ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২কেজি করে হাইব্রিড ধান বীজ, ১ হাজার ১ শত ৯০ জনের মাঝে ৫কেজি রূপসি জাতের ধান বীজ ১০ ডিএপি ও ১০ কেজি এমপিও সার বিনামূল্যে  বিতরণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।