মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

হোমিওপ্যাথিক পেশাজীবী সমিতি বাংলাদেশ এর কক্সবাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
হোমিওপ্যাথিক ডাক্তাদের অধিকার আদায়ে জাতীয় প্রেস ক্লাবে মানব বন্ধন মানববন্ধন কর্মসূচী বাস্তবায়নের উদ্দেশ্য নিয়ে  হোপেস বাংলাদেশ এর উদ্যোগে কক্সবাজার জেলার, চকোরিয়া ইকো হোমিও হলে ১১/১২/২০২২ ইং (রবিবার)  মতবিনিময় সভা আয়োজন করেন। ডা. মোহাঃ হেলাল উদ্দিনের সঞ্চালনায় ও হোপেস কক্সবাজার জেলা আহ্বায়ক  ডা. আব্দুল মাবুদ সিদ্দিকির সভাপতিত্বে  উক্ত জরুরী মতবিনিময় সভায়  প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন হোপেস কেন্দ্রীয় কমিটির যুগ্মমহাসচিব ডাঃমুহম্মদ লোকমান।  প্রধান অতিথি তাঁর বক্তব্যে চলমান হোমিওপ্যাথি সেক্টরে অধিকার আদায় ও উন্নয়নের জন্য সকল হোমিওপ্যাথিক চিকিৎসক, শিক্ষক ও ছাত্রদের ঐক্য হয়ে কাজ করার জন্য আহ্বান জানান। সেই সাথে ডাক্তার পদবি  রক্ষায় আগামী দিনে যে কোন  আন্দোলন কর্মসুচিতে অংশগ্রহণ করে দাবী আদায়ের  বেগবান করতে কক্সবাজার জেলা সংগঠনকে প্রস্তুত থাকার আহ্বান জানান। অধিকার আদায়ে হোপেস থেকে যে কোন সময় আন্দোলন ডাক আসতে পারে বলে জানান।
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন
ডাঃ মোহাম্মদ মঈন উদ্দিন,
ডা.মৌলানা আহমদ হোসাইন,
ডাঃ মৌলানা জাকের হোসাইন,
ডাঃ নুর হোসাইন,
ডাঃ জামাল উদ্দিন,
ডাঃরেজাউল করিম রকি,
ডাঃমোক্তার আহমদ ইমরান,
ডাঃ আহসানুল হাসান,
হোমিও ছাত্র নেতা আক্তার কামাল ও আজিজুর রহমান
উল্লেখ্য,  উক্ত সভায় সর্বসম্মতিক্রমে ডাঃ আব্দুল মাবুদ সিদ্দিকিকে  আহ্বায়ক সহ সর্বমোট ২১ সদস্যের হোপেস কক্সবাজার জেলার আহ্বায়ক কমিটি করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।