মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে আলুচাষে অধিক লাভের আশা কৃষকদের

প্রকাশিত হয়েছে- রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
কৃষি প্রধান উপজেলা হিসেবে ইতিমধ্যে দেশে নাম কুড়িয়েছে নওগাঁ জেলার সীমান্তবর্তী উপজেলা সাপাহার। এই এলাকার মাটির গুণগত মান অনুকূলে থাকায় সব ধরণের কৃষিজপণ্য উৎপাদন হয়ে থাকে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আলু চাষ। এই উপজেলায় অন্যান্য ফসলের পাশাপাশি আলু চাষে বেশ আগ্রহ দেখা গেছে কৃষকদের মাঝে।
কৃষকদের সাথে কথা বলে জানা যায়, অনেক কৃষক অধিক মুনাফার আশায় আগাম জাতের আলু চাষ করেছেন। যেগুলো বাজারজাত করে বেশ ভালো দাম পেয়েছেন। এরই ধারাবাহিকতায় মৌসুমী ফসল হিসেবে আলু চাষে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে কৃষকদের মাঝে। মাটির উর্বরতা ভালো হবার ফলে জমি তৈরী করতে তেমন কোন বেগ পেতে হয় না। এছাড়াও স্থানীয় বাজারে আলুর বীজ সহজে পাওয়া যায় বলে আলু চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। এই উপজেলায় কৃষকরা সবচেয়ে বেশী চাষ করছেন কার্ডিনাল জাতের আলু। এ ছাড়াও স্থানীয় জাতের লাল পাঁপড়ি, ডায়মন্ড, এ্যাস্টোরিক এবং ষাইটা জাতের আলু চাষ করছেন কৃষকরা।
স্থানীয় আলু চাষী বকুল হোসেন জানান, “আমি স্থানীয় বাজার থেকে আলু বীজ সংগ্রহ করে ২বিঘা জমিতে কার্ডিনাল জাতের আলু চাষ করেছি। আলু গাছের অবস্থা এখনো পর্যন্ত ভালো। কোন পোকা মাকড়ের আক্রমণ না হলে আলু চাষ করে ভালো লাভ হবে। এছাড়াও বাড়িতে সারা বছরের আলুর চাহিদা পূরণ করেও বাজারে বিক্রি করতে পারবো।”
আরেকজন আলুচাষী বলেন, “আমি আগাম জাতের আলু চাষ করেছিলাম ১বিঘা জমিতে। উৎপাদন ভালো হয়েছে। বাজারে বেশ ভালো দাম পেয়েছি। প্রতিকেজি আলু পাইকারীদরে বিক্রয় করেছি ৪৮-৫২ টাকা পর্যন্ত। সামনেবার আরো বেশি চাষ করার ইচ্ছে আছে।”
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান টকি বলেন “ চলতি বছরে এই উপজেলায় ৮৫০ হেক্টর জমিতে আলু চাষ হচ্ছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রতি হেক্টরে ১৪ মেট্রিক টন।” তিনি আরো বলেন “ বর্তমানে আলুর তেমন কোন রোগ বালাই নেই। এই উপজেলায় বেশিরভাগ চাষ হচ্ছে কার্ডিনাল জাতের আলু। তবে ডায়মন্ড,পাকড়ী সহ দেশীয় জাতের আলু চাষ হচ্ছে। এছাড়াও স্ব-স্ব ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের উন্নত বীজ এবং প্রয়োজনীয় সার ও কীটনাশক ব্যবহারের সার্বক্ষণিক পরামর্শ প্রদান করাসহ তদারকি করা হচ্ছে।”
এই উপজেলায় অন্যান্য ফসলের ন্যায় আলু চষেও ব্যাপক বিস্তার লাভ করবেন বলে আশাবাদী এলাকার কৃষকগন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।