মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

সন্ত্রাস, নাশকতা, সহিংসতা ও অপপ্রচারের বিরুদ্ধে পলাশবাড়ীতে বিশাল জনসভা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

বিগত সময়ে বিএনপি জামাত জোটের সন্ত্রাস নাশকতা, সহিংসতা ও দেশ বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে৷

পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ আয়োজনে ১০ ডিসেম্বর শনিবার বিকালে পলাশবাড়ী পৌর শহরের রাব্বির মোড়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডলের পরিচালনায় এ জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোজ্জাম্মেল হক মন্ডল।

আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, সাবেক সহ সভাপতি আলহাজ্ব মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি সাইফুল্যার রহমান চৌধুরী তোতা, আওয়ামীলীগ ধর্মীয় উপ কমিটি’র সদস্য বীরমুক্তিযোদ্ধা মফিজুল হক সরকার, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত, গাইবান্ধা জেলা যুবলীগ সভাপতি সরদার শহীদ হাসান লোটন, সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজীব, উপজেলা যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি রাসেল মাহমুদ তাপস, সাধারণ সম্পাদক তুষার সরকার বাবু, মহিলা আওয়ামীলীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু, কৃষকলীগ সভাপতি মোহাব্বত জান চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভাপতি আশরাফুল ইসলাম তিতাস,জাতীয় শ্রমিকলীগ সাবেক সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত, ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ ফরিদ, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক শাহজাহান শেখ, যুগ্ন আহবায়ক শাহজালাল মন্ডল, মৎস্যজীবীলীগ সভাপতি মনিরুজ্জামান রাসেলসহ অন্যান্যরা।

বক্তারা সন্ত্রাস, নাশকতা, সহিংসতা ও দেশ বিরোধী অপপ্রচারকারী পরাজিত অপশক্তি’র বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার আহবান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।