মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে সানজিদার বাড়িতে উপজেলা পরিষদ চেয়ারম্যান জুয়েল

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
ময়মনসিংহের নান্দাইলের মেয়ে সানজিদা ইসলাম (ছোঁয়া) বিবিসি’র অনুপ্রেরণাদানকারী একশ প্রভাবশালী নারীর তালিকায় নির্বাচিত হওয়ায় ১০ ডিসেম্বর নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার জাহান জিটু, মনোয়ারা জুয়েল, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক আলম ফরাজী সহ নেতৃবৃন্দ ও মিডিয়ার নেতৃবৃন্দ তার বাড়িতে গিয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এসময় সানজিদার নানা, পিতা- মাতা সহ গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল জানান, নান্দাইল আসনের সংসদ সদস্য বাংলাদেশ সংসদীয় দলের প্রতিনিধি হিসাবে বর্তমানে অস্ট্রোলিয়ায় অবস্থান করছেন। তিনি দেশে আসার পর নান্দাইল উপজেলা পরিষদের পক্ষ থেকে সানজিদা ইসলাম ছোঁয়াকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হবে। তিনি বলেন, সানজিদার এই অসামান্য সাফল্যে নান্দাইল বাসী তথা বাংলাদেশের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।