মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝালকাঠি শাখার উদ্যোগে ঝালকাঠিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝালকাঠি শাখার উদ্যোগে ঝালকাঠিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। শনিবার ১০ ডিসেম্বর ঝালকাঠি প্রেসক্লাবের  সামনের সড়কে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সহ সভাপতি দীপু লাল দাস। প্রতি বছর ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়। এ বছর বিশ্বব্যাপি মানবাধিকারের সর্বজনীন ঘোষনা পত্রের ‘৭৫ বছর পূর্তি’ পালিত হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এই দিবস পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।  মানবাধিকার দিবসের এবারের প্রতিপাদ্য ‘ডিগনিটি, ফ্রিডম  অ্যান্ড জাস্টিস ফর অল’ (‘ মানব-মর্যাদা, স্বাধীনতা আর ন্যায়পরায়নতা, দাঁড়াব সকলেই অধিকারের সুরক্ষায়’)। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র বাবু তরুন কুমার কর্মকার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেওড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ খান, কমিউনিষ্ট  পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, আওয়ামীলীগ নেতা এসআরএম মানিক, আঃ ছালাম, মানবাধিকার কর্মী উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, প্রভাষক অমরেশ রায় চৌধুরী, গোলাম সাইদ খান ও মো: জাহাঙ্গীর হোসেন প্রমুখ।বক্তারা মানবাধিকার রক্ষায় আইনের যথাযথ প্রয়োগ করে সকল পর্যায়ের মানুষের মানবাধিকার বাস্তবায়নের দাবী জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।