মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়া আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ’র ৭৮তম জন্ম দিন পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

নিজের জন্মভূমি বরিশালের আগৈলঝাড়ায় পদলীয় নেতা-কর্মীদের অকৃত্তিম ভালবাসায় দেশ বরেণ্য রাজনীতিবিদ, জাতির পিতার ভাগ্নে দক্ষিণাঞ্চলের অবিসংবাদিত নেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোচনা ও তাঁর দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে পালিত হলো তাঁর ৭৮তম জন্ম দিন।

শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের কৃতী সন্তান, মন্ত্রী মর্যদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এপি’র জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোহগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত আরোচনা সভা ও দোযা মিলাদে শনিবার সকাল এগারোটায় বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসেন।

পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দক্ষিনাঞ্চল তথা দেশের উন্নয়নের জীবন্ত কিংবদন্তী, দেশ প্রেমিক নেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর বিস্তৃত কর্মময় জীবনী ও উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
আলোচনা সভা শেষে প্রাণপ্রিয় নেতার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।

দোয়া ও মোনাজোতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আওয়ামী লীগ নেতা আব্দুস ছাত্তার মোল্লা, আবুল বাশার হাওলাদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, আমিনুল ইসলাম বাবুল, গোলাম মোস্তফা সরদার, শফিকুল হোসেন টিটু, জেলা পরিষদ সাবেক সদস্য এ্যাডভোকেট রনজিত কুমার সমদ্দার, আওয়ামী লীগ নেতা সাইদুল সরদার, রফিকুল ইসলাম তালুকদার, অনিমেষ মন্ডল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, শ্রমিকলীগ সভাপতি আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দসহ ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ ও অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আবুল হাসানাত আবদুল্লাহ পরিচিতিঃ
আবুল হাসানাত আবদুল্লাহ ১৯৪৪ সালের ১০ ডিসেম্বর আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে আব্দুর রব সেরনিয়াবাত ও মা আমেনা বেগমের প্রথম সন্তান হিসেবে জন্ম গ্রহন করেন তিনি।

তাঁর পিতা আব্দুর রব সেরনিয়াবাত ছিলেন স্বাধীন বাংলাদেশের মন্ত্রীসভার বন্যা, সেচ, পানি সম্পদ মন্ত্রী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা শেখ মুজিবর রহমানের সাথে আব্দুর রব সেরনিয়াবাতকে শহীদ হন। একই সাথে তাঁর মা ও সহদরকেও হত্যা করেছিল স্বাধীনতা বিরোধীরা। মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো বড় ভাই।

কর্মজীবনঃ

আবুল হাসনাত আবদুল্লাহ ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ গ্রহনের মাধ্যমে দক্ষিনাঞ্চলীয় মুজিব বাহিনীর প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালে তিনি বরিশাল উপজেলা প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বরিশাল পৌরসভারও চেয়ারম্যান ছিলেন।

আবুল হাসানাত আবদুল্লাহ ১৯৯১ ও ১৯৯৬ সালে বরিশাল ১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে পর পর দু’বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২৬ জুন ২০০০ সালে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্যর দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ থেকে ২০০০ খ্রিঃ পর্যন্ত জাতীয় সংসদের চীফ হুইপের দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর অশান্ত পার্বত্য জেলায় শান্তি ফিরিয়ে আনতে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। যা “পার্বত্য শান্তি চুক্তি” হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে পরিচিতি করেছে। আবুল হাসানাত আবদুল্লাহ দশম জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতির দ্বায়িত্ব পালন করেন।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। একাদশ জাতীয় সংসদে চতুর্থবার এমপি নির্বাচিত হয়ে তিনি ২০১৯ সালের ৩ জানুয়ারী শপথবাক্য পাঠ করেন তিনি।

২০১৮ সালের ১৮ জানুয়ারি সরকারের মন্ত্রী পদমর্যাদায় তিনি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির জাতীয় কমিটির আহবায়ক মনোনীত হয়ে পার্বত্য অঞ্চল নিয়ে বর্তমানে দেশের কাজ করছেন তিনি।

জাতীয় সংসদের কার্য নির্বাহী কমিটির সদস্য হিসেবে দ্বায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)র অন্যতম সদস্য, স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের অন্যতম সদস্যছাড়াও আওয়ামী লীগের কান্ডারী হিসেবে দ্বায়িত্ব পালন করছেন আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লহ। রাষ্ট্রিয় দ্বায়িত্ব পালনের পাশাপাশি বর্নাঢ্য রাজনৈতিক জীবনের এই নেতা বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে গোটা দক্ষিণাঞ্চলের রাজনৈতিকভাবে সাবলম্বী করার পাশপাশি এলাকার আর্থ সামাজিক উন্নয়নসহ সামগ্রিক উন্নয়নে দায়িত্ব পালন করে আসছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।