মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

জয়িতা পুরস্কারে ভূষিত হলেন অভয়নগরের চিরচেনা মুখ সুলতানা আরিফা মিতা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
জয়িতা পুরস্কারে ভূষিত হলেন যশোরের অভয়নগর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুলতানা আরিফা মিতা। সামাজিক কাজে অসামান্য অবদান রাখায় যশোর জেলা   এবং অভয়নগর উপজেলা থেকে জয়িতা পুরষ্কারে ভুষিত হলেন তিনি। শুক্রবার ৯ ডিসেম্বর সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় রোকেয়া দিবস উপলক্ষে উপপরিচালক স্থানীয় সরকার মোঃ হোসাইন শওকত তার হাতে জয়িতা পুরস্কারে ভূষিত সন্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময় সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলার অতিঃ জেলা প্রশাসক ফারুক হাচান, জেলা মহিলা লীগের সভাপতি লাইজু জামান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যানজেলা গোমেজ, জেলা মহিলা বিষয়ক উপপরিচালক  আনিচুর রহমানসহ বিভিন্ন নের্তৃবৃন্দ। অভয়নগরের উজ্জ্বল নক্ষত্র সুলতানা আরিফা মিতার কর্মকান্ডে উপজেলাবাসী গর্বিত, তার এই সন্মাননা পুরস্কার পাওয়ায় উপজেলাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন।
এবিষয়ে সুলতানা আরিফা মিতা বলেন, আমি চিরকাল মানুষের ও সমাজের জন্য ভালো কিছু করে যেতে চাই। আমার সন্মান আমার একার নয়, উপজেলার সকল মানুষের, আমি অভয়নগর উপজেলার মানুষের পাশে আছি এবং থাকব, সবাই আমার জন্য দোয়া করবেন, ধন্যবাদ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।