মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

সমাজ উন্নয়নে লামায় জয়িতা পুরস্কার পেলেন মিল্কী রাণী দাশ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এ স্লোগানকে সমুন্নত রেখে  আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ  ও বেগম রোকেয়া দিবস,২২ ইং,উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ ” লামায় নির্বাচিত জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় লামা উপজেলা পরিষদ মিলনায়তনে লামা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সভায় সময় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার।
এসময় অন্যান্যদের মধ্যে অংশ নেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আরিফুল হক, সহকারি তথ্য অফিসার (লামা সার্কেল) খন্দকার তৌহিদ,সমবায় অফিসার আয়মন আরা বেগম,পল্লী উন্নয়ন কর্মকর্তা গোপাল কৃঞ্চ চক্রবর্তীসহ সংশ্লিষ্টরা। এসময় অন্যান্যরাও অংশ নেন।
প্রসংগত, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে লামা উপজেলা হতে নির্বাচিত ৪ জন জয়িতাকে সম্মাননা পুরস্কার ও ক্রেষ্ট প্রদান করা হয়।
এর মধ্যে সমাজ উন্নয়নে সাফল্য অর্জনকারি নারী হিসেবে বিশেষ অবদান রাখায় নারীনেত্রী ও উপজেলা মহিলা ভাইস মিল্কী রাণী দাশ নির্বাচিত হয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি (বি.এ) পাস। তিনি পরিচ্ছন্ন, সৎ, সাদাসিধা মনের নৈতিকতাসম্পন্ন মানুষ। তাঁর স্বামী ইউনিয়ন পরিষদ সচিব এ কর্মরত রয়েছেন। তার ১ মেয়ে ১ ছেলে সন্তান । আরও উপজেলা যুব মহিলা লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালনও করছেন। এক্ষেত্রে এ পুরস্কারের জন্য জন্য তিনি সব শ্রেনী-পেশার মানুষের কাছে দোয়া-আর্শীবাদ কামনা করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।