ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে এবং ইএসডিও হেক্স ইপার এর আর্থিক সহয়োগিতায় বেগম রোকেয়া জয়িতা অন্বেষণ দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার একে এম শরীফুল হকের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অফিসার রিতা লসকর, কৃষি অফিসার রুবেল হুসেন, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম,আ‘লীগ সম্পাদক এস এম আলমগীর, ইএসডিও রিভাইভ প্রকল্পের প্রজেক্ট অফিসার সুস্মিত সরকার প্রমুখ। আলোচনা সভাশেষে ৫জন নারী জয়িতাকে সম্মাননা স্বারক ক্রেস ও সনদ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
হরিপুরে বেগম রোকেয়া দিবস পালিত
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২