মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

শার্শায় আন্তর্জাতিক নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে যশোরের শার্শায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২২ উদযাপন উপলক্ষে শার্শা উপজেলা থেকে নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জয়িতা নারীদেরকে ৫টি ক্যাটাগরীতে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুর ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জয়িতা নারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।