মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, মানববন্ধন, আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে যশোরের অভয়নগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল শুক্রবার দিনব্যাপী দিবসটি উদযাপিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আ. মতলেব সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। এসময় উপস্থিত ছিলেন, কমিটির সহ-সভাপতি হাফিজুর রহমান, মাহাবুব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ ও কমিটির কর্মকান্ড উপস্থাপন করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ। সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়। পরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার, বিভা, প্রগতি সমাজকল্যাণ সংস্থা, আর আর এফ নওয়াপাড়ার ১ ও ২ শাখা, পল্লী ওয়েলফেয়ার এসোসিয়েশন ও শিশু নিলয় ফাউন্ডেশন নামের এনজিও একাত্মতা প্রতাশ করে অংশ নেয়। দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকালে নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।