হরিপুর উপজেলার ৬ নং ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কাঁঠালডাংগী পার্টি অফিসে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ মাজহারুল ইসলাম সুজন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি মহোদয়ের বিশেষ বরাদ্দ থেকে মাগুরা মসজিদ,উচুয়া মসজিদ, মুলকান মসজিদ, গোপালপুর মসজিদ মোট= ২,০০,০০০ টাকা নগদ প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ এস এম আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প, জেলা পরিষদের সদস্য মোঃ আনিসুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী সহ হরিপুর উপজেলা, ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।
মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
হরিপুরে মসজিদের অনুদানে চেক বিতরণ
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২