মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

ঝালকাঠির সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক মিলনায়তনে নবাগত জেলা প্রশাসক প্রশাসক ফারাহ গুল নিঝুম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: কামাল হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো: আহসান কবীর। এ সময় বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মানিক রায়, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি মো: আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, দৈনিক গাউছিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক অলোক সাহা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম( বিএমএসএফ) জেলা সেক্রেটারী রিয়াজুল ইসলাম বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এসএম রাজ্জাক পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহাম্মেদ খলিফা । এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক পলাশ রায়, দিবস তালুকদার, মো: সৈকত, পারভেজ আহমেদ, দুলাল সাহা, মো: বরকত হোসেন মৃধা, রহিম রেজা  ও মাসুম খান প্রমুখ।
বক্তারা বলেন, ঝালকাঠি পৌরসভার অনুন্নত পয়:নিস্কাশন ব্যবস্থা, শহরের খাল বিল ড্রেন অবৈধ দখল ও ময়লা আবর্জনায় ভর্তি হয়ে যাওয়া, অবৈধ ইটভাটা উচ্ছেদ, বাসন্ডা নদী ও তার শাখা খালসমূহে অবৈধ স্থাপনা নির্মাণ করে পানি প্রবাহ বন্ধ হয়ে ভরাট হওয়া , অবৈধ বালু উত্তোলনের ফলে নদী ভাঙ্গন, ইকোপার্ক রক্ষা, বিনোদনের জন্য শিশু পার্ক নির্মাণ, ঝালকাঠি সরকারী বয়েজ ও গার্লস স্কুলে প্রাইভেট বাণিজ্য এবং  স্কুলের পড়া শুনার নিম্নমান, হাজার হাজার অবৈধ অটোরিকসা, শব্দ দূষণ, কিশোর গ্যাং, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধের জন্য জেলা প্রশাসকের দৃস্টি আকর্ষণ করা হয়।
জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম অতি মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে সাংবাদিকদের বক্তব্য শ্রবণ করেন এবং সাংবাদিকদের সকল কথা শুনে নোট করে রাখেন। জেলা প্রশাসক বলেন, “সাংবাদিকদের সহযোগীতা নিয়ে ঝালকাঠির সকল সমস্যা সমাধান করার চেস্টা করা হবে। তিনি আরো বলেন সাংবাদিকরা তথ্য নির্ভর জনস্বার্থে কোন মেসেজ দিলে জেলা প্রশাসন গুরুত্বের সাথে দ্রুত ব্যবস্থা গ্রহন করবে। তিনি সাংবাদিকদের পাশে থেকে সার্বিক বিষয়ে সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।