ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সিমান্ত এলাকা থেকে ভারতীয় ১২১ব্যাটালিয়ন কুয়ালিগড় বিএস এফ সদস্যরা বাংলাদেশী দুই যুবককে ধরে নিয়ে গেছে বলে জানা গেছে। এরা হলো হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের ডাঙ্গীপাড়া ভাঙ্গা মনী গ্রামের হামিদুলের ছেলে জয়নুল(২৫) একই গ্রামের জামাল উদ্দীনের ছেলে মুনিরুল(২৫)। ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধা অনুমান ছয় টায় উপজেলার বেতনা সিমান্তের ৩৬৫নং মেন পিলার এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আহসান হাবিব চৌধুরী। সিমান্ত থেকে দুই যুবকে বিএস এফ ধরে নিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে বেতনা বিওপির বিজিবি বলেন এ বিষয়ে অনুসন্ধান চলছে।
মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
হরিপুর সিমান্তে বিএস এফ‘র হাতে দুই বাংলাদেশী আটক
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২