মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

গুগল ‘গাইডিং স্টার’ হলেন বাংলাদেশী সাত তরুণ রয়েছেন রাজশাহীর নাহিদ

প্রকাশিত হয়েছে- বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

গুগল লোকাল গাইডসের “গাইডিং স্টার” হলেন বাংলাদেশী রাজশাহীর তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা নাহিদ হোসেন। বিশ্বের সব দেশের লোকাল গাইডসদের কার্যক্রমের ওপর ভিত্তি করে ছয়টি ক্যাটাগরিতে সর্বমোট ৫৪ জনকে গাইডিং স্টার অ্যাওয়ার্ড দেওয়া হয়। এর মধ্য থেকে কমিউনিটি বিল্ডার ক্যাটাগরিতে গাইডিং স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন নাহিদ হোসেন।

৮ ডিসেম্বর রাতে ক্যালিফোর্নিয়া থেকে পরিচালিত ইউটিউব প্রিমিয়ারের মাধ্যমে গাইডিং স্টার অ্যাওয়ার্ড প্রাপ্তদের নাম ঘোষণা অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন গুগল লোকাল গাইড ইভেন্ট লিড, ক্রিস্টেন। অনুষ্ঠানে গুগল জিও টিম এর লিড ক্রিস ফিলিপস উপস্থিত ছিলেন। এছাড়াও গুগল ম্যাপস এর ইঞ্জিনিয়ারিং টিম এর পরিচালক রাশমি কোলহার, প্রোডাক্ট ম্যানেজার জিন কোই, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার মাসা উই, প্রোডাক্ট ম্যানেজার ক্যারোলিন, প্রোডাক্ট ডিরেক্টর মাইকেল বিজস, ছাড়াও গুগল ম্যাপস, লোকাল গাইডস টিম থেকে মারা চমস্কি, ইয়ান লিডার, জিন চোই, ক্যারোলিনা পিসকিউইচ, রায়ান কামিনস্কি, নীল জোশি উপস্থিত ছিলেন।

ভার্চুয়াল অনুষ্ঠানে ৫৪ জন গাইডিং স্টারের এবছরের সম্মিলিত কর্মকাণ্ড সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয় এবং ছয় ক্যাটাগরিতে ৫৪ জনের নাম ঘোষণা করেন কমিউনিটি ম্যানেজার ট্রেসি চাপিল।

গুগল “লোকাল গাইডস” গুগলের একটি পরিষেবা। এটি গুগল ম্যাপভিত্তিক একটি প্লাটফর্ম, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য ভলান্টিয়ার প্রতিনিয়ত ম্যাপ উন্নয়নে অবদান রাখেন, তাদের বলা হয় ‘লোকাল গাইড’। তারা প্রতিদিন সংযুক্ত এবং সংস্কার করে চলছেন গুগল ম্যাপ।

২০১৬ সাল থেকে নির্বাচিত সেরা লোকাল গাইড নিয়ে প্রতিবছর গুগল হেডকোয়ার্টার বাৎসরিক সামিট এর আয়োজন করা হলেও মহামারি করোনার কারণে গত বছর থেকে এই আয়োজন করা হয়নি। তাই গত বছর থেকে লোকাল গাইডসদের কাজের স্বীকৃতিস্বরূপ চালু করেছে গাইডিং স্টার অ্যাওয়ার্ড।

গাইডিং স্টার’র নাম আসায় এক বিশেষ সাক্ষাৎকারে নাহিদ হোসেন জানান, যতগুগল ম্যাপ এমনই একটা প্লাটফর্ম যেখানে আপনার একটু কন্ট্রিবিউশন অজান্তেই লাখ লাখ মানুষকে সহায়তা করে এবং এটা চলতেই থাকে। মানুষ যখন নিজের অর্থ, শ্রম, সময় খরচ করে অন্যের জন্য ভালো কিছু করার চেষ্টা করে, তখন সবচাইতে ভালোটা কিন্তু তার জন্যই ঘটে। শুধু তাই নয় প্রতিযোগিতাপূর্ণ বাজারের জন্য নতুন নতুন দক্ষতা অর্জনের জন্য স্বেচ্ছাসেবা’র থেকে ভালো কিছু আর হয়না।

গুগল এর তথ্যমতে নাহিদ এই পর্যন্ত গুগল ম্যাপে ৪০০ টির ও বেশি জায়গা যুক্ত করেছেন এবং প্রায় ৫০০০ এর মতো ছবি যোগ করেছেন যা ১৮,২৬৭,৯৭০ বার দেখা হয়েছে। তিনি প্রতিনিয়ত গুগল লোকাল গাইড কানেক্ট এ তুলে ধরছেন গ্রাম বাংলার ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি সহ আবহমান বাংলার নানান গল্প চিত্র। এছাড়াও যুবাদের জন্য প্রতিনিয়ত সৃজনশীল প্লাটফম তৈরি সহ কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের উদ্যোক্তা তৈরি জন্য ক্যারিয়ার উন্নয়নে নানা পরামর্শ দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।

গুগল লোকাল গাইডসের গাইডিং স্টার অ্যাওয়ার্ড প্রাপ্ত অন্যরা হলেন- ইনক্লুসিভ ম্যাপার ক্যাটাগরিতে ঢাকার শাফিউল ও ময়মনসিংহের আব্দুল্লাহ, হেল্পফুল হিরো ক্যাটাগরিতে কুমিল্লার মাহবুব ইসলাম ও চট্টগ্রামের সাইয়ান, কমিউনিটি বিল্ডার ক্যাটাগরিতে ঢাকার মুকুল ও লক্ষ্মীপুরের গাজি।

সমাজ এর প্রযুক্তিগত উন্নয়নে, স্বাধীন এ বাংলাদেশের ভুখন্ড পেরিয়ে ছড়িয়ে পড়ুক বিশ্বের প্রতিটি দেশে আমাদের গল্প, আমাদের কথা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।