মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে ৩ কোটি ৭৯ লাখ টাকার সেতুতে উঠতে হয় সিঁড়ি দিয়ে

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের হানুয়া বাজার সংলগ্ন খালের উপর ৩ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুর এ্যাপোচ সড়ক নির্মাণ না করায় চরম দুর্ভোগে পরেছেন স্থানীয়রা। সেতুতে উঠতে স্থানীয়রা কাঠের সিড়ি বানিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার স্বীকার হচ্ছেন। বিষয়টি দেখার যেন কেউ নেই।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে ২০১৮-২০১৯ অর্থ বছরের এ সেতুটির নির্মাণ সময়সীমা ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিলো। অথচ ২০১৯ সালের জুলাই মাসে কাজ শুরু করেন ঠিকাদার নাসির মাঝি। ২০২১ সালের এপ্রিল মাসে সেতুটির ঢালাই, উপরের রেলিংয়ের কাজ শেষ করে ঠিকাদার। প্রায় দেড় বছর আগে সেতুটির নির্মাণ কাজ অসম্পূর্ণ ফেলে রাখে ঠিকাদার। জনগুরুত্বপুর্ণ এ সেতুর সংযোগ সড়ক নির্মাণে কোনো উদ্যোগ নেই ঠিকাদারের। ফলে স্থানীয়দের সেতুটি কোন উপকারে আসছে না।

স্থানীয়রা জানান, সেতুর দুই পাড়ে দুটি বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, লঞ্চঘাট ও বাসস্ট্যান্ডে প্রতিনিয়ত চলাচল করতে গিয়ে ভূক্তভোগীদের সিমাহীস দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায় ২০ ফুট উচ্চতার কাঠের সিড়ি বেয়ে সেতুতে উঠতে গিয়ে প্রায়ই শিক্ষার্থীসহ বৃদ্ধরা দুর্ঘটনার স্বীকার হচ্ছেন। স্থানীয় এলজিইডি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয়টি জানিয়েও কোন সুফল মেলেনি।

এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আবুল খায়ের বলেন, সেতু নির্মাণের সাথে এ্যাপ্রোচ সড়কটি ধরা ছিল না বিধায় ঠিকাদার এ্যাপোচের কাজ করতে পারেনি। তিনি আরও বলেন, এ্যাপ্রোচ সড়কের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলেই এ্যাপ্রোচ সড়ক নির্মাণের কাজ শুরু করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।