মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় বিএনপি ও জামায়াত সমর্থিত ২ চেয়ারম্যান আটক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক ও ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে ডিবি পুলিশ আটক করেছে।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদে অফিস চলাকালিন সময়ে একটি সাদা রঙের গাড়িতে সাদা পোশাকধারী পুলিশ তাদেরকে আটক করে। এ সময় কোনো কিছু বুঝে উঠার আগেই তাদেরকে আটক করে গাড়িতে নিয়ে চলে যান। ইউনিয়ন পরিষদের একাধিক ইউপি সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক জামায়াত সমর্থিত ও ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, আমরা পরিষদে কাজের জন্য এসে দাড়িয়ে ছিলাম। এ সময় হঠাৎ একটি সাদা রঙের মাইক্রোতে সাদা পোশাকধারী পুলিশ এসে চেয়ারম্যানকে গাড়িতে করে নিয়ে চলে যায়।
একজন ইউপি সদস্য জানান, চেয়ারম্যানদের গ্রেফতার করার সাথে সাথে আমরা সাতক্ষীরায় এসপি অফিসে চলে যাই। চেয়ারম্যানদেরকে এসময় এসপি আফিস থেকে নিয়ে যায়। আমাদের কে তাদের সাথে কথা বলতে দেয়া হয়নি।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের কোন উর্দ্ধতন কর্মকর্তা আটকের বিষয়টি নিশ্চিত করেননি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।