মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

রংপুরে নবাগত ডিসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

নবাগত জেলা প্রশাসক ডঃচিত্রলেখা নাজনীন এর সাথে রংপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডঃ চিত্রলেখা নাজনীন। মতবিনিময় সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম রব্বানী।
মতবিনিময় সভায় রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী,রংপুর সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন সাধারন সম্পাদক মানিক মিয়া, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ আহমেদ, পোটার্স ইউনিটির সভাপতি শিমুল হোসেন, রংপুর রিপোর্টর্স ক্লাবের নজরুল ইসলামসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক ডঃ চিত্রলেখা নাজনীন বলেন, আমি রংপুরে যোগদানের পর শুনেছি এই জেলার গণমাধ্যম কর্মীদের সাথে জেলা প্রশাসনের অত্যন্ত চমৎকার সম্পর্ক। আশা করব জেলা প্রশাসনের সাথে সংবাদকর্মীদের এই সম্পর্ক বজায় থাকবে।
নবাগত জেলা প্রশাসক ডঃ চিত্রলেখা নাজনীন জেলা প্রশাসক হিসেবে গত ১লা ডিসেম্বর  রংপুরের সাবেক জেলা প্রশাসক মোঃ আসিব আহসান এর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। আর রংপুরের সদ্যবিদায়ী জেলা প্রশাসক মোঃ আসিব আহসান কে উপ-সচিব হিসাবে পদায়ন করেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।